1. gangchiltvip@gmail.com : admin :
এপেক্স বাংলাদেশ এর জেলা-২ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - Gangchil TV
May 4, 2026, 2:06 pm

এপেক্স বাংলাদেশ এর জেলা-২ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Monday, May 4, 2026
  • 15 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্টঃ

 

আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স এর জেলা-২ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

০৩ মে/২৬ইং সন্ধ্যা ৭ ঘটিকায় কাওরানবাজারে অবস্থিত হোটেল সুপার ষ্টার এর কনফেরেন্স রুমে এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জেলাঃ ০২ এর আয়োজনে আগামীর এপেক্স কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সকল ক্লাব সভাপতি ও সেক্রেটারি, সিনিয়র এপেক্সিয়ানদের সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এপেক্স বাংলাদেশের জেলা ০২ এর সর্বমোট ১২টি ক্লাবের ৩৫ জন এপেক্সিয়ান উপস্থিত ছিলেন। ক্লাবগুলো হচ্ছে এপেক্স ক্লাব অব জাহাঙ্গীরনগর, মিরপুর, ঢাকা মেট্রোপলিটন, মোহাম্মদপুর, ঢাকা মিডটাউন, ঢাকা সেন্ট্রাল, মাদারীপুর, গাজীপুর, ঢাকা গ্রীন, ঢাকা সিটি, সাভার ও ঢাকা প্যাসিফিক। এ যেন ঐক্যের এক অন্যন্য নিদের্শন। সামপ্রতিক কালে জেলা -০২ এর এরকম ঐকবদ্ধতা দেখা যায় নি। ধন্যবাদ সে সকল এপেক্সিয়ান বন্ধুদের, যারা আজকে জেলা -০২ এর ইতিহাস পুনরায় রচনা করলেন। আপনাদের অনুপ্রেরণায় ও উপস্থিতি আয়োজক কমিটিকে অভিভূত করেছে। জেলা -০২ পূর্বেও ঐকবদ্ধ ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষতেও ইস্পাত কঠিন ভাবে ঐকবদ্ধ থাকবে বলে বিশ্বাস করি। কোনো অশুভ শক্তি জেলা -০২ এর এ ঐকের মধ্যে ফাটল ধরাতে সক্ষম হবে না বলে আমি মনে করি। জেলা -০২ এর সকল সচেতন এপেক্সিয়ানদের নিকট সবিনয় নিবেদন, মুষ্টিমেয় কিছু বিপথগামী এপেক্সিয়ান বন্ধুদের প্ররোচনায় পা দিবেন না। আমরা যদি ঐকবদ্ধ থাকি, ইনশাআল্লাহ কেহ আমাদের লক্ষ্য ও সেবার মানসিকতার ইচ্ছা থেকে সরাতে পারবে না। আল্লাহ আমাদের বিপরীত মনোভাবাপন্ন বন্ধুদের হেদায়াত দান করেন। আমাদের সঠিক পথে পরিচালিত করে এপেক্স আন্দোলনের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সেবা করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন

এপে. মোঃ মাহবুবুর রহমান বিদ্যুৎ

পি এন টি, পি ডি জি -০২, আই পি এন এস

ফ্লোর মেম্বার – এপেক্স ক্লাব অব সাভার

এপেক্স বাংলাদেশ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর