1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
কেশবপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - Gangchil TV
August 27, 2026, 5:23 am

কেশবপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, August 26, 2026
  • 25 সময় দেখুন

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ছাত্রশিবিরের যশোর জেলা শাখার অন্তর্গত কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ‘কৃতি শিক্ষার্থী মিলনমেলা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম. মিনারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুর সিনেট সদস্য ফাহিম রেজা। বিশেষ অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, সাবেক খুলনা মহানগর সভাপতি সাইয়েদুর রহমান সাইদ, জেলা অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

 

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর