1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
নওগাঁর সদর উপজেলার সুলতানপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসী গ্রেফতার  - Gangchil TV
September 20, 2026, 1:47 pm

নওগাঁর সদর উপজেলার সুলতানপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসী গ্রেফতার 

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, April 19, 2026
  • 271 সময় দেখুন

 

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ 

 

নওগাঁ থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড এর সুলতানপুর জেলে পাড়ার গত কয়েকদিনের মারামারি প্রতিরোধ ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এবং নওগাঁ সদর থানা পুলিশ ১৯ এপ্রিল রাতে এবং আজকে দিনব্যাপী পরিচালনা করে।

 

অভিযানে করে সন্ত্রাসী ১)মোঃ সোহাগ হোসেন (৩০) পিতা-মৃত আদম আলী বাবু ২)মোঃ শাহীন আলম(২৭) পিতা-মোঃ জুয়েল হোসেন ৩)মোঃ ওসমান গনি @রনি(২৭) পিতা- মোঃ মোখলেছুর রহমান, সর্ব সাং-সুলতানপুর জেলে পাড়া, সর্ব থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁদের গ্রেফতার করা হয়।

 

সন্ত্রাসীদের হেফাজত হতে সহিংসতা কাজে ব্যবহৃত রাম দা, কিরিচ,হাসুয়া,চাইনিজ কুড়াল,বড় ছোড়া, লোহার পাইপ ও রড সহ বিপুল দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীরা গত গত কয়েকদিনে এসব দেশীয় অস্ত্র দিয়ে সুলতানপুরে বিভিন্ন মানুষকে গত কয়েক দিনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল।

 

অন্যান্যদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলার যে কোন স্থানে যেকোনো সন্ত্রাসী ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

নওগাঁ #

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর