1. gangchiltvip@gmail.com : admin :
বাংলাদেশ প্রফেশনাল ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের পক্ষ থেকে বাঁকাল নব উদয়ন সংঘকে সম্মাননা - Gangchil TV
November 10, 2026, 5:15 pm

বাংলাদেশ প্রফেশনাল ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের পক্ষ থেকে বাঁকাল নব উদয়ন সংঘকে সম্মাননা

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, August 26, 2026
  • 179 সময় দেখুন

 

সাতক্ষীরা প্রতিনিধি: সামাজিক উন্নয়ন, ক্রীড়া, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল নব উদয়ন সংঘকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রফেশনাল ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের পক্ষ থেকে বাঁকাল নব উদয়ন সংঘের নেতৃবৃন্দের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ প্রফেশনাল ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি ও সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও এস এম ফুটবল একাডেমির পরিচালক মোজাম্মেল হক। এছাড়া বাঁকাল নব উদয়ন সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আজিম ঢালী, জাকারিয়া হোসেন উজ্জ্বল, মোঃ নাসির উদ্দিন, শামীম আহমেদ, মনিরুল ইসলাম বাবু এবং সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিম খলিলুল্লাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাজুয়াডাঙ্গা মাঠ কমিটির সভাপতি শ্রী ননী ভূষণ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী ঠাকুর দাস, ক্রীড়া ব্যক্তিত্ব শ্রী নারায়ণ চন্দ্র মণ্ডল, আল-আমিন হোসেন মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাঁকাল নব উদয়ন সংঘ দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান এবং অসহায়-দুস্থ মানুষের সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম প্রশংসনীয়। তাদের এসব মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতেই বাংলাদেশ প্রফেশনাল ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর