যশোরের অভয়নগরের নওয়াপাড়া থেকে পাচারের অভিযোগে অভিযান চালিয়ে ৫৬ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার পরিবহনের কাজে ব্যবহৃত একটি নসিমন ও তার চালককে আটক করা হয়। আটককৃতের নাম সাবিরুল মোল্যা। তিনি নওয়াপাড়া আমডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্ল্যার ছেলে।
রোববার (৮ মার্চ) রাত প্রায় ৮টার দিকে নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই রাস্তা ও যগো বাবুর মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এবং অভয়নগর থানা পুলিশের একটি দল।
জানা গেছে, নওয়াপাড়া পীরবাড়ি ঘাট থেকে দেশ ট্রেডার্সের ৪০০ বস্তা সার রাজ ট্রান্সপোর্টের ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৮০৭৪) মাধ্যমে যশোর বাফার গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই রাস্তার পাশে ৬ বস্তা ইউরিয়া সার ভ্যানে করে সরিয়ে নেয়ার চেষ্টা করছিল ট্রাকচালক। এ সময় ট্রাকচালক দাবি করেন, তার গাড়িতে ৪০৬ বস্তা সার রয়েছে। অতিরিক্ত ৬ বস্তা সার তিনি ৩ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছেন। কিন্তু একটু পরই ভোল পাল্টে বলেন, এই সার অতিরিক্ত লোড হওয়ার কারণে তা যথাযথ স্থানে ফেরত দেয়ার জন্য নামানো হয়।
Channel 24
Live Tv
ট্রেন্ডিং:
ইরানে আগ্রাসন
রমজান
স্বর্ণের বাজার
চাকরির খবর
ত্রয়োদশ নির্বাচন
সারাদেশ
যশোরের অভয়নগরে ৫৬ বস্তা সরকারি সার উদ্ধার, আটক ১
যশোরের অভয়নগরে ৫৬ বস্তা সরকারি সার উদ্ধার, আটক ১
জব্দকৃত সার
এস এম তৌহিদুর রহমান, সিনিয়র রিপোর্টার, যশোর
প্রকাশ: ০১:৪১, ০৯ মার্চ ২০২৬| আপডেট: ০১:৪৫, ০৯ মার্চ ২০২৬
যশোরের অভয়নগরের নওয়াপাড়া থেকে পাচারের অভিযোগে অভিযান চালিয়ে ৫৬ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার পরিবহনের কাজে ব্যবহৃত একটি নসিমন ও তার চালককে আটক করা হয়। আটককৃতের নাম সাবিরুল মোল্যা। তিনি নওয়াপাড়া আমডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্ল্যার ছেলে।
রোববার (৮ মার্চ) রাত প্রায় ৮টার দিকে নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই রাস্তা ও যগো বাবুর মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এবং অভয়নগর থানা পুলিশের একটি দল।
জানা গেছে, নওয়াপাড়া পীরবাড়ি ঘাট থেকে দেশ ট্রেডার্সের ৪০০ বস্তা সার রাজ ট্রান্সপোর্টের ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৮০৭৪) মাধ্যমে যশোর বাফার গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই রাস্তার পাশে ৬ বস্তা ইউরিয়া সার ভ্যানে করে সরিয়ে নেয়ার চেষ্টা করছিল ট্রাকচালক। এ সময় ট্রাকচালক দাবি করেন, তার গাড়িতে ৪০৬ বস্তা সার রয়েছে। অতিরিক্ত ৬ বস্তা সার তিনি ৩ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছেন। কিন্তু একটু পরই ভোল পাল্টে বলেন, এই সার অতিরিক্ত লোড হওয়ার কারণে তা যথাযথ স্থানে ফেরত দেয়ার জন্য নামানো হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী আক্তার বিষয়টি জানার পর সরেজমিনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটের সহায়তা নিলে কৌশলে ওই চালক ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে চম্পট দেয়। পরবর্তীতে ৬ বস্তা সার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এছাড়া জগো বাবুর মোড় এলাকায় একটি নসিমন তল্লাশি করে সেখান থেকে আরও ৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। তবে এই ৫০ বস্তা সার কোথায় থেকে এল, তার সদুত্তর জানাতে পারেনি নছিমন চালক। পরবর্তীতে উদ্ধার করা মোট ৫৬ বস্তা সার উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, স্টেশন বাজারের পাশে আমরা একটি ট্রাক পেয়েছি। সেই ট্রাকে ডেলিভারি অর্ডার ছিল ৪০০ বস্তা সার। সেখানে ৪০৬ বস্তা সার পেয়েছি। এছাড়া একটি ভিডিও রেকর্ড থেকে প্রমাণ পাই যে, ট্রাকচালক ৬ বস্তা সার অবৈধভাবে অতিরিক্ত ক্রয় করেছেন। সেগুলো আমরা জব্দ করেছি। আরেকটি অভিযানে একটি নছিমন থেকে আরও ৫০ বস্তা সরকারি সার উদ্ধার করেছি। যেখানে বিএডিসির বিভিন্ন লটের ডিএপি সার রয়েছে। যার অনুমোদিত কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু জানান, দুইটি অভিযোগের প্রেক্ষিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোট ৫৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এই সারের কোনো সঠিক উৎস না পাওয়ায় প্রতীয়মান হয়েছে যে, এগুলো অবৈধভাবে বাজারে এসেছে এবং অন্য কোথাও পাচার করা হচ্ছিল।
এ ঘটনায় আটক নসিমন চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে প্রশাসন।