1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত - Gangchil TV
September 20, 2026, 10:26 am

রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, January 21, 2026
  • 642 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।

সিনিয়র শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান এবং রাজ টেক্সটাইল মিলের ব্যবস্থাপক শেখ মো. আমিনুল হক।

বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশিত হয়। এছাড়াও দর্শকপ্রিয় ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর