1. gangchiltvip@gmail.com : admin :
শিবপুরে ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে প্রস্তুতি মিছিল ও পথসভা - Gangchil TV
May 7, 2026, 11:41 am

শিবপুরে ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে প্রস্তুতি মিছিল ও পথসভা

সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন
  • আপডেটের সময়: Monday, January 26, 2026
  • 301 সময় দেখুন

শিবপুরে ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে প্রস্তুতি মিছিল ও পথসভা

ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে শিবপুরে প্রস্তুতি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় শিবপুর ইউনিয়নের আবাদের হাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন ও আগরদাঁড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রস্তুতি মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন এবং সাবেক উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসেন। মিছিলটি আবাদের হাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে সংক্ষিপ্ত পথসভায় রূপ নেয়।
এ সময় শিবপুর ইউনিয়ন ও আগরদাঁড়ি ইউনিয়নের হাজারো নেতাকর্মী মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন আমির মাস্টার মিজানুর রহমান, শিবপুর ইউনিয়ন আমির মাওলানা মনিরুজ্জামান, আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, সাবেক শিবির নেতা আবু জাফর, যুব বিভাগ সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ ও কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর