যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নস্থ শংকরপাশা গ্রামের বাসিন্দা ও মৃত হারেজ আলী বিশ্বাসের পুত্র শের আলী বিশ্বাস (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর শংকরপাশা পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জীবদ্দশায় তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি শংকরপাশা বাসস্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, শংকরপাশা নূরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি, শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়র সাবেক সভাপতি এবং খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।