1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
সাতক্ষীরার শ্রীরামপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে গোলশূন্য ড্র - Gangchil TV
July 29, 2026, 8:46 pm

সাতক্ষীরার শ্রীরামপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে গোলশূন্য ড্র

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, July 29, 2026
  • 12 সময় দেখুন

 

মোঃ ইকবাল হোসেন,

 

সাতক্ষীরার শ্রীরামপুর ফুটবল মাঠে বুধবার (২৯ জুলাই) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে একটি মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। এতে মুখোমুখি হয় দেবহাটা উপজেলা ফুটবল দল ও সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল দল।

ম্যাচের শুরু থেকেই উভয় দলই দারুণ নৈপুণ্য ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে উঠলেও দুই দলের রক্ষণভাগ এবং গোলরক্ষকদের অসাধারণ দক্ষতায় কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচটি ০–০ গোলের সমতায় শেষ হয়।

মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি দেখতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। তাদের প্রাণবন্ত সমর্থন ও উৎসাহে পুরো মাঠ ছিল উৎসবমুখর।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। উপস্থিত দর্শকরাও এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বেশি মাদকবিরোধী ক্রীড়া আয়োজনের আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর