1. gangchiltvip@gmail.com : admin :
পঞ্চগড়ে ১ লাখ ৩৬ হাজার ৫২৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান - Gangchil TV
June 22, 2026, 12:36 am

পঞ্চগড়ে ১ লাখ ৩৬ হাজার ৫২৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, April 19, 2026
  • 123 সময় দেখুন

 

 

 

মোছাঃ আছমা আক্তার আখি

পঞ্চগড় জেলা প্রতিনিধি

 

পঞ্চগড় জেলায় আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

 

রবিবার বিকেলে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

 

প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ মোদাব্বের হোসেন, এনএইচএস-এর পুলিশ পরিদর্শক এস এম সোহরাওয়ার্দীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, এ টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে, তবে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে কার্যক্রম বন্ধ থাকবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা পূর্বে হাম-রুবেলার টিকা গ্রহণ করে থাকলেও, ২৮ দিনের ব্যবধান না হলে পুনরায় টিকা গ্রহণ করতে পারবে না।

 

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলায় ১ হাজার ১০৯টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৪৩ জন টিকাদান কর্মী। এছাড়া ২৬৪টি অতিরিক্ত টিম এবং ১৩৮ জন প্রথম সারির পরিদর্শক মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।

 

ক্যাম্পেইন সফল করতে সিভিল সার্জন সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর