1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
মোড় ঘুরতে গিয়ে ট্রাক্টর খাদে, চালকসহ দুজন আহত - Gangchil TV
August 6, 2026, 7:57 am

মোড় ঘুরতে গিয়ে ট্রাক্টর খাদে, চালকসহ দুজন আহত

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, March 28, 2026
  • 440 সময় দেখুন

 

 

শরীয়তপুর প্রতিনিধি:

নড়িয়া উপজেলার একটি গ্রামে শনিবার (২৮ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে মোড় ঘুরতে গিয়ে একটি হালচাষ দেওয়া ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। দুর্ঘটনায় ট্রাক্টরে থাকা চালক ও এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই কৃষিনির্ভর গ্রামে স্বাধীনতার পর প্রথমবারের মতো কিছু রাস্তা ইটের সলিং করা হয়েছে। এসব রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক টন রসুন, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহন করা হয়। তবে রাস্তাটি সরু হওয়ায় বড় ও ভারী যান চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন রাস্তার মোড়ে টার্ন নেওয়ার সময় বেপরোয়া গতির কারণে সোনালিকা ব্র্যান্ডের ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাক্টরে একজন চালক ও একজন চাষী ছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার পর ট্রাক্টরটি উদ্ধারে আরও দুটি ট্রাক্টর এনে রশি দিয়ে বেঁধে তোলার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাক্টরের মূল চালক উপস্থিত ছিলেন না; তার এক সহযোগী গাড়িটি চালাচ্ছিলেন।

 

স্থানীয়দের মতে, গতির নিয়ন্ত্রণের অভাব এবং সরু, অনুপযোগী রাস্তায় বড় যান প্রবেশ করানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। কৃষকরা অনুরোধ জানিয়েছেন, এ ধরনের রাস্তায় অনুপযোগী বড় যান চলাচল বন্ধ করা হোক। পাশাপাশি সরকারের কাছে দাবি জানিয়েছেন—কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে বাকি কাঁচা রাস্তা সহ পুরো সড়কটি দ্রুত পাকা করা হোক, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর