1. gangchiltvip@gmail.com : admin :
বহিষ্কার আদেশের পরিপ্রেক্ষিতে অবস্থান - Gangchil TV
June 22, 2026, 5:18 am

বহিষ্কার আদেশের পরিপ্রেক্ষিতে অবস্থান

Reporter name :
  • আপডেটের সময়: Friday, April 3, 2026
  • 895 সময় দেখুন

বহিষ্কার আদেশের পরিপ্রেক্ষিতে অবস্থান!

 

গত পরশুদিন আমি শেখ আলী আকবার, ব্যক্তিগতভাবে আমার ওপর অর্পিত দায়িত্বে যথাযথ সময় দিতে পারছি না মর্মে অভয়নগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি।

 

এর প্রেক্ষিতে আমার দেখাদেখি আইসিটি সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ইমরান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার জীবন, সদস্য মোঃ রিফাত হোসেন, সদস্য হৃদয় হাসানসহ আরও কয়েকজন তাঁদের ব্যক্তিগত সমস্যা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতার উদ্দেশ্যে পদত্যাগসংক্রান্ত পোস্ট প্রদান করেন। উক্ত পোস্টসমূহে খুব দ্রুতই ক্লাবটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল।

 

তবে অত্যন্ত দুঃখজনকভাবে যার মধ্যে ৪জনকে গতকাল আমাদের কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই বহিষ্কার করা হয়েছে—যা আমার দৃষ্টিগোচর হয়েছে। সত্যি বলতে, বহিষ্কৃত হওয়াতে আমার ব্যক্তিগতভাবে কোনো কষ্ট বা দুঃখ নেই। তবে নীতিগতভাবে বলতে চাই, কাউকে বহিষ্কার করার ক্ষেত্রে প্রথমত কারণ দর্শানো এবং পরবর্তীতে লিখিত বহিষ্কারপত্র প্রদান বা তা প্রকাশ করা হলে বিষয়টি আরও স্পষ্ট ও গ্রহণযোগ্য হতো।

 

আশা করি, ক্লাবটির বর্তমান দায়িত্বে থাকা কর্মকর্তাদ্বয় বিষয়টি বিবেচনা করে লিখিত বহিষ্কারনামা উপস্থাপন করবেন। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দেখাদেখি যারা বহিষ্কৃত হয়েছেন—তাঁদের পক্ষ থেকেও অনিচ্ছাকৃত সকল ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

ধন্যবাদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর