1. gangchiltvip@gmail.com : admin :
সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ সভাপতি আহাদুল্লাহ সানা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন - Gangchil TV
April 20, 2026, 11:36 am

সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ সভাপতি আহাদুল্লাহ সানা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, April 18, 2026
  • 39 সময় দেখুন

ডেস্কঃ

সাতক্ষীরা জেলার ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আত্মপ্রকাশ করেছে সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা সিটি শপিং সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক অ্যাথলেট কাজী কামরুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক লিয়াকত হোসেন অরুণ, সাবেক ফুটবলার রেজাউল ইসলাম খোকন, রেফারি তাপস কুমার সরকার, ধারাভাষ্যকার শাহজাহান সিরাজ ও নূর মোহাম্মদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড় আজমিরা খাতুন দোলা, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য জলি লতা এবং বিসিবি আম্পায়ার খাদিজা আক্তার চায়না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার আনিসুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়; তেলাওয়াত করেন মাসুম বিল্লাহ।

সভায় সর্বসম্মতিক্রমে আহাদুল্লাহ সানা–কে সভাপতি, মোঃ ইকবাল হোসেন–কে সাধারণ সম্পাদক এবং হাবিবুর রহমান–কে অর্থ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, জেলার ক্রীড়া ধারাভাষ্যের মান উন্নয়ন, নতুন ধারাভাষ্যকার তৈরি এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এই সংগঠন কাজ করবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ধারাভাষ্যের প্রতি আগ্রহী করে তুলতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, এই সংগঠন গঠনের মাধ্যমে সাতক্ষীরার ক্রীড়া ধারাভাষ্যকারদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হলো, যা ভবিষ্যতে জেলার ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর