1. gangchiltvip@gmail.com : admin :
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে এটিএন নিউজ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ - Gangchil TV
July 21, 2026, 2:03 pm

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে এটিএন নিউজ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, April 21, 2026
  • 288 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট:

আজ যশোরে জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিনের সঙ্গে সৌজন্য  সাক্ষাৎকালে এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিককে উপহার তুলে দেন।

 

সাক্ষাৎকালে শিক্ষা, পরীক্ষা ব্যবস্থাপনা, গণমাধ্যমের ভূমিকা ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় পরীক্ষাসংক্রান্ত স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা সংশ্লিষ্ট ইতিবাচক সংবাদ প্রচারে গণমাধ্যমের দায়িত্ব নিয়ে মতবিনিময় করা হয়।

 

সৌজন্য সাক্ষাৎ শেষে এটিএন নিউজের প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিককে  জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিশেষ উপহার সামগ্রী প্রদান করে সম্মানিত করেন। এ সময় উভয় পক্ষই ভবিষ্যতে শিক্ষা ও তথ্যভিত্তিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত পাবলিক পরীক্ষাগুলোর সুষ্ঠু আয়োজন ও মানোন্নয়নে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রফেসর ড. আব্দুল মতিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।

 

এসময় নজরুল ইসলাম মল্লিক’র সাথে উপস্থিত ছিলেন গাঙচিল টিভি’র পরিচালক শেখ আলী আকবার। 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর