1. gangchiltvip@gmail.com : admin :
ঘুনি মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সা.) পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - Gangchil TV
June 22, 2026, 3:55 am

ঘুনি মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সা.) পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, November 5, 2025
  • 752 সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ

 

ঘুনি মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টায় স্কুলের অডিটোরিয়াম কক্ষে পবিত্র সিরাতুন্নবী (সা.) পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয়ের সভাপতি মো. আবু জারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার মাদরাসা ও মিডিয়া সম্পাদক আমানউল্লাহ সাদিক।

বিশেষ অতিথি ছিলেন বসুন্দিয়া সাথী শাখার সভাপতি রানা ইসলাম।

অনুষ্ঠানটি আবু হুজায়ফার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মল্লিক, গণিত শিক্ষক খন্দকার মোহাম্মদ হোসেন, বাংলা শিক্ষক আবু উবায়দা, ইংরেজি শিক্ষক ফয়সাল আহমেদ, এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক রোহান খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন,

১ম পুরস্কার: মো. আমিত হাসান (৯ম শ্রেণি)

২য় পুরস্কার: মোছা. আফসানা মিম্মা মাহিয়া (৮ম শ্রেণি)

৩য় পুরস্কার: মো. তাহমিদ জামান মাহি (১০ম শ্রেণি)

৪র্থ পুরস্কার: পল্লব দেবনাথ (১০ম শ্রেণি)

এছাড়াও মোট ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি আমানউল্লাহ সাদিক বলেন,

 

> “রাসুলুল্লাহ (সা.)-এর জীবন আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। শিক্ষার্থীরা যদি তাঁর চরিত্র, নীতি ও শিক্ষাকে জীবনে ধারণ করে, তবে তারা শুধু ভালো ছাত্রই নয়, ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবেও গড়ে উঠবে।”

 

তিনি আরও বলেন,

 

> “সিরাত পাঠ শুধু প্রতিযোগিতা নয়, বরং এটি আমাদের অন্তরের পরিবর্তনের মাধ্যম। নবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে যদি আমরা সততা, ন্যায় ও মানবিকতার চর্চা করি—তাহলেই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য সফল হবে।”

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর