1. gangchiltvip@gmail.com : admin :
রামপালে স্বেচ্ছাসেবকদের জন্য দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - Gangchil TV
May 15, 2026, 11:56 am

রামপালে স্বেচ্ছাসেবকদের জন্য দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, May 14, 2026
  • 26 সময় দেখুন

 

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী ও সহায়তাকারীদের দক্ষতা বৃদ্ধিতে এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী এই আয়োজনে ফটোগ্রাফি, গল্প লেখা এবং জীবনমুখী বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লিটন হিউবার্ট কোড়াইয়া। তিনি উপস্থিত সহায়তাকারীদের উদ্দেশ্যে ফটোগ্রাফি, ‘মাই লাইফ মাই ভিশন’, স্টোরি রাইটিং বা জীবনঘনিষ্ঠ গল্প লেখা, সেইফ গার্ডিং (সুরক্ষা নীতি) এবং ‘ফাইভ জিরো প্লাস’ উদ্যোগের ওপর বিস্তারিত ওরিয়েন্টেশন প্রদান করেন। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলো তিনি অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করেন।

প্রশিক্ষণ পর্ব শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। তিনি মাঠ পর্যায়ে কাজের গুণগত মান বৃদ্ধি এবং দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি সহায়ক কর্মীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পিএফএ (PFA)-এর প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, শিউলী কস্তা, ঈশিতা বৈরাগী, পার্থ সারথী দোবে এবং নাথন কুমার চৌকিদার। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ের কর্মীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর সাথে কাজের সমন্বয় আরও দৃঢ় হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী সহায়তাকারীরা জানান, বিশেষ করে ফটোগ্রাফি এবং সেইফ গার্ডিং বিষয়ের ওপর পাওয়া জ্ঞান তাদের আগামী দিনের কাজে নতুন মাত্রা যোগ করবে। দিনব্যাপী এই প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সহায়তাকারীদের মধ্যে নতুন উদ্দীপনা পরিলক্ষিত হয়।

 

 

 

 

 

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর