1. gangchiltvip@gmail.com : admin :
গ্রাম আদালতের কার্যকারিতা ছড়িয়ে দিতে বাঘারপাড়ায় দিনব্যাপী কর্মশালাঃ - Gangchil TV
June 11, 2026, 9:18 pm

গ্রাম আদালতের কার্যকারিতা ছড়িয়ে দিতে বাঘারপাড়ায় দিনব্যাপী কর্মশালাঃ

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, June 11, 2026
  • 15 সময় দেখুন
Screenshot

‘অল্প সময়ে, স্বল্প খরচে ন্যায়বিচার’—জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন

বাঘারপাড়া (যশোর) :
স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে যশোরের বাঘারপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যশোরের উপপরিচালক রফিকুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম তালুকদার এবং গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আনজুমান আরা।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান বলেন, “গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয় এড়িয়ে সাধারণ মানুষকে দ্রুত ন্যায়বিচার প্রদানে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে ব্যাপক প্রচার-প্রচারণা, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর ও জনগণের আস্থার কেন্দ্রে পরিণত করতে বিভিন্ন সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর