1. gangchiltvip@gmail.com : admin :
বিসিবির পরিচালক শান্তনু ইসলাসের সাথে লোকসমাজ  মফস্বল সাংবাদিক ফোরামের মত বিনিময়  - Gangchil TV
June 18, 2026, 7:55 pm

বিসিবির পরিচালক শান্তনু ইসলাসের সাথে লোকসমাজ  মফস্বল সাংবাদিক ফোরামের মত বিনিময় 

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, June 18, 2026
  • 19 সময় দেখুন

 

স্টাফ রিপোর্টার॥ বিসিবির(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নব নির্বাচিত পরিচালক দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের সাথে লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর দুইটায় লোকসমাজের প্রধান কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস,এম মজনুর রহমান।

ফোরামের সম্পাদক নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোকসমাজ সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, অর্থ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দপ্তর সম্পাদক জয়দেব চক্রবর্তি, আইসিটি সম্পাদক তরিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কবির, কামাল হোসেন, প্রদীপ বিশ্বাস, মোজাফ্ফর হোসেন প্রমুখ। লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফোরামের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় শান্তনু ইসলাম সুমিত পাঠক প্রিয় লোকসমাজকে আরো গতিশিল করে মানউন্নয়নে মফস্বল ফোরামের সকল সদস্যকে বিশেষ দিক নির্দেশনা দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর