1. gangchiltvip@gmail.com : admin :
সাতক্ষীরায় মাধবকাঠি বাজার কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আবু রায়হান, উন্নয়নের প্রত্যাশা - Gangchil TV
June 19, 2026, 7:57 pm

সাতক্ষীরায় মাধবকাঠি বাজার কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আবু রায়হান, উন্নয়নের প্রত্যাশা

Reporter name :
  • আপডেটের সময়: Friday, June 19, 2026
  • 17 সময় দেখুন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি: মোঃ ইকবাল হোসেন 

 

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার কমিটি নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসন্ন এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবু রায়হান।

দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে স্থানীয় মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে কাজ করে আসছেন তিনি। বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

এ বিষয়ে প্রার্থী আবু রায়হান বলেন, “মাধবকাঠি বাজারের ভালো দিকগুলো আরও এগিয়ে নেওয়া এবং বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতাগুলো দায়িত্ব নিয়ে সমাধানের চেষ্টা করবো। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুশৃঙ্খল, আধুনিক ও ব্যবসাবান্ধব বাজার গড়ে তোলাই আমার লক্ষ্য। সকলের সহযোগিতা ও সমর্থন পেলে দায়িত্বশীলতার সঙ্গে বাজারের উন্নয়নে কাজ করবো।”

স্থানীয় ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্বের মাধ্যমে মাধবকাঠি বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে।

সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর