1. gangchiltvip@gmail.com : admin :
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Gangchil TV
July 15, 2026, 9:34 pm

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিপ্লব সরকার। টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: Wednesday, July 15, 2026
  • 58 সময় দেখুন

 

 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল

 

স্বাধীনতার ইশতেহার পাঠক ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। প্রধান আলোচক ছিলেন রাবেয়া সিরাজ, দাতা সদস্য, পরিচালনা পরিষদ, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শুকুর মাহমুদ, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইয়ুম খান সিদ্দিকী, ডা. শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

 

এছাড়া কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, কালিহাতী উপজেলায় মাদক ব্যবসা ও মাদকাসক্তি নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সংসদ সদস্যের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

 

অনুষ্ঠান শেষে মরহুম শাহজাহান সিরাজের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর