1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে নেপালে নিয়ে নির্যাতন, বাঘারপাড়ায় মূল আসামি আটক - Gangchil TV
August 13, 2026, 2:13 pm

অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে নেপালে নিয়ে নির্যাতন, বাঘারপাড়ায় মূল আসামি আটক

হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর)
  • আপডেটের সময়: Tuesday, August 11, 2026
  • 58 সময় দেখুন

 

অস্ট্রেলিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুরের এক যুবককে নেপালে নিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি নাজমুল ইসলামকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমুল ইসলামকে আটকের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

আটক নাজমুল ইসলামকে ছবিতে সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় দেখা যায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অস্ট্রেলিয়ায় নেওয়ার কথা বলে ওই যুবককে নেপালে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর