1. gangchiltvip@gmail.com : admin :
যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজারে বাসের পেছনে ধাক্কা, ব্যাপক ক্ষয়ক্ষতি - Gangchil TV
July 15, 2026, 8:39 pm

যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজারে বাসের পেছনে ধাক্কা, ব্যাপক ক্ষয়ক্ষতি

হৃদয় হাসান
  • আপডেটের সময়: Wednesday, July 15, 2026
  • 45 সময় দেখুন

 

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি এসি বাসের পেছনে যশোর বাস মিনিবাস মালিক সমিতির একটি লোকাল বাস সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে লোকাল বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং লিটন ট্রাভেলসের বাসটির পেছনের অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

 

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

 

স্থানীয়দের দাবি, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর