1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
টিসিবির ডিজিটাল রূপান্তর প্ল্যাটফর্ম উদ্বোধন - Gangchil TV
September 17, 2026, 2:39 pm

টিসিবির ডিজিটাল রূপান্তর প্ল্যাটফর্ম উদ্বোধন

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, September 17, 2026
  • 52 সময় দেখুন

 

নিজস্ব প্রতিবেদক:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিজিটাল রূপান্তর প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে টিসিবির সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ (পিএলসি)।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মু্ক্তাদির (এমপি) বলেন, টিসিবি দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে উপকারভোগীরা আরও সহজে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন। কোনো কারণে টিসিবির কার্ড হারিয়ে গেলে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তা সহজেই পুনরুদ্ধার করা সম্ভব হবে। পাশাপাশি ডিলার নিয়োগসহ টিসিবির বিভিন্ন সেবা অনলাইনের আওতায় আনার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান (এনডিসি) বলেন, টিসিবির সেবাকে আরও আধুনিক ও ডিজিটাল করতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সঠিকভাবে টিসিবির সেবা পান, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারের অঙ্গীকার বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।

আরেক বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (এমপি) বলেন, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে টিসিবির কার্যক্রমে জবাবদিহিতা আরও বাড়বে। নতুনভাবে উপকারভোগী অন্তর্ভুক্তি, কার্ড হারিয়ে গেলে তা পুনরুদ্ধার এবং সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর