1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বি*ক্ষো/ভ মিছিল ও মানববন্ধন - Gangchil TV
October 12, 2026, 11:53 pm

অভয়নগরে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বি*ক্ষো/ভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: Monday, October 12, 2026
  • 68 সময় দেখুন

গযশোরের অভয়নগর উপজেলার কোটী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ শাহাদাত হোসেনের অপসারণ, মাদ্রাসায় গীত পাঠের মতো ঘটনা ও বিভিন্ন অনিয়ম-অসংগতির প্রতিবাদ এবং বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কোটী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন কোটী গ্রামের বাসিন্দা ও অভিভাবকেরা।
‎
‎বিক্ষোভ মিছিলটি মাদ্রাসাসংলগ্ন ঈদগাহ থেকে শুরু হয়ে মাদ্রাসার মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সংশ্লিষ্ট রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁরা মাদ্রাসার বিভিন্ন অনিয়ম ও অসংগতির অভিযোগের প্রতিবাদ জানান এবং অধ্যক্ষের অপসারণসহ বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের দাবি উত্থাপন করেন।
‎
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক তরফদার বাসির উদ্দীন এবং অভয়নগর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুর রাজ্জাক।
‎
‎এ ছাড়া ৩ নম্বর চলিশীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এনামুল হক পলাশ, সেক্রেটারি নুরজালাল ফকির, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম বাবলু, সহসভাপতি মুজিবর রহমান ও জসিম বিশ্বাস; ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর তরফদার, সাবেক সভাপতি জালাল তরফদার এবং ৩ নম্বর চলিশীয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
‎
‎এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সজল তরফদার, রাকিব মোল্যা, তানভীর তরফদারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

আয়োজক ও বিক্ষোভকারীরা তাঁদের বক্তব্যে মাদ্রাসার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা উত্থাপিত অভিযোগগুলোর যথাযথ তদন্ত, অধ্যক্ষের অপসারণ এবং বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের দাবি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর