1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল - Gangchil TV
November 18, 2026, 6:51 pm

অভয়নগরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল

শেখ আলী আকবার, নিজস্ব সংবাদদাতা।
  • আপডেটের সময়: Wednesday, November 18, 2026
  • 17 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্টঃ

 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং সারাদেশে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরের অভয়নগরে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

 

মিছিলটি শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

 

নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোল্লা, জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি, অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন ও এফ এম গিয়াসউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন ও মাসুদ ইকবাল বাপ্পি প্রমুখ।

 

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

 

বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর