1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে অভিনব কৌশলে মেঘনা গ্রুপের ৮ টন কয়লা চুরির চেষ্টা : ট্রাকসহ ধরা - Gangchil TV
November 18, 2026, 6:51 pm

অভয়নগরে অভিনব কৌশলে মেঘনা গ্রুপের ৮ টন কয়লা চুরির চেষ্টা : ট্রাকসহ ধরা

অভয়নগর প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: Wednesday, November 18, 2026
  • 27 সময় দেখুন

 

 

যশোরের অভয়নগর উপজেলায় শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ায় মেঘনা গ্রুপের প্রায় ৭ থেকে ৮ টন কয়লা চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। মেঘনা গ্রুপের নির্দিষ্ট কয়লার ড্যাম্পে নিয়োজিত ট্রাক চালক নিজেই এ কয়লা চুরির চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ। কয়লার ড্যাম্পের নিরাপত্তারক্ষীর প্রচেষ্টায় ট্রাকসহ একজনকে ধরে ফেলে স্থানীয়রা। এসময় প্রায় ৮ টন কয়লা উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফজলুর রহমানের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মেঘনা গ্রুপের কয়লার ট্রান্সপোর্ট ঠিকাদারের দায়িত্বে রয়েছেন ঘাট মালিক মেসার্স ফজলু এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ফজলুর রহমান।

অভিযোগ উঠেছে, উক্ত ট্রাকের মালিক নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকার মশিয়ার রহমান নিজেই তার ব্যাক্তিগত ট্রাকটি চালান। এবং মশিয়ার রহমান নিজেই এ কয়লা চুরির চেষ্টা চালিয়েছেন। অবস্থা বেগতিক দেখে তিনি সটকে পড়েন বলে জানাগেছে। যদিও ট্রাক মালিক মশিয়ার রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট-১৩-৮৬৪৯ নম্বরের একটি টাটা পণ্যবাহী ট্রাকে করে মেঘনা গ্রুপের প্রায় ৭ থেকে ৮ টন কয়লা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হলে ট্রাকের মালিক পরিচয়ে মশিয়ার রহমান নামের এক ব্যক্তি ঘটনাস্থল থেকে সটকে পড়েন বলে অভিযোগ রয়েছে।

পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে পাশের আরেকটি ট্রাকের চালককে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই চালক ট্রাকটি মশিয়ার রহমান নামের এক ব্যক্তির বলে জানান। স্থানীয়দের হাতে আটক ট্রাক চালক দাবি করেন, “মশিয়ার ভাই গাড়ি নিয়ে ঘাট থেকে বের হয়ে আমাকে ফোন দিয়ে জানান, দ্রুত কালভার্টের ওখানে চলে আয়। আমি কালভার্টের ওখানে যেয়ে ট্রাকটি পেলেও মশিয়ার ভাইকে পাইনি। পরে মশিয়ার ভাইকে ফোন করলে তিনি বলেন, গাড়িতে সমস্যা হয়েছে গাড়িটা টেনে ভাঙ্গা গেটে আমার বাসার সামনে পৌঁছে দে। এর মধ্যে কয়লার ড্যাম্পের সিকিউরিটি ম্যান যেয়ে গাড়িটি ড্যাম্পে ঢোকাতে বলেন। পরে দেখতে পাই ট্রাকটিতে কয়লা রয়েছে।

এ ব্যাপারে ট্রাক চালক ও মালিক মশিয়ার রহমানের ব্যাবহৃত ০১৭১২-৬৯৭০৬০ নম্বরে ফোন করলে তিনি কয়লা চুরির সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি দুই বছর হলো নিজে গাড়ি চালায় না। বসুন্দিয়ার জঙ্গলবাধাল এলাকার মাসুদ নামের একজন ড্রাইভার গাড়িটি চালায়। আমি হালকা কিছুটা শুনেছি। এক প্রশ্নে তিনি বলেন, আমি আজ মোটর সাইকেল এক্সিডেন্ট করেছি। এখন বেশি কিছু বলতে পারছিনা।

এ বিষয়ে ট্রান্সপোর্টের ঠিকাদার ও ঘাট মালিক মেসার্স ফজলু এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকসহ একজনকে স্থানীয়রা ধরে ড্যাম্পে রেখেছে। কয়লা উদ্ধার হয়েছে। এখন ট্রাক মালিক আসলে ঘটনার বিস্তারিত জানাযাবে। এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। চুরি প্রসংগে জানতে চাইলে তিনি বলেন, ট্রাক লোড করে কয়লা ড্যাম্পে এনে আনলোড করার সময় অর্ধেক আনলোড করে বাকি অর্ধেক ট্রাকে রেখেই ট্রাকটি বেরিয়ে যায়। সিকিউরিটি গার্ডের সন্দেহ হলে তিনি পিছু নিয়ে ধরে ফেলেন।

মেঘনা গ্রুপের নওয়াপাড়া অফিসের দায়িত্বপ্রাপ্ত রাজু আহম্মেদ বলেন, প্রায় ৮টন কয়লা চুরির চেষ্টা হয়েছে। বিষয়টি আমি কর্তৃক্ষেকে জানিয়েছি। ট্রান্সপোর্টের দায়িত্ব ফজলু এন্টারপ্রাইজের। তারা বাকিটা বলতে পারবে। তারা কি করেন সেটা দেখার পর অফিসিয়ালি ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর