1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Gangchil TV
November 23, 2026, 1:22 pm

অভয়নগরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Monday, November 23, 2026
  • 23 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট:

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবে অভয়নগর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অভয়নগর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ মজিদ বিশ্বাসের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, থানা ও নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান (হাবিব)।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মোল্লা, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশি, পৌর বিএনপির সহসভাপতি জাকির হোসেন সরদার, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম গাজী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন ও শেখ আসাদুল্লাহ আসাদ।

 

এ ছাড়া বক্তব্য দেন অভয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী, বিএনপি নেতা অধ্যাপক নুরুজ্জামান, মঞ্জুর আহমেদ মোল্লা, মো. কামাল ফারাজী, মেজবাউর রহমান বেগ ডাব্লু, জহির উদ্দিন মোল্লা, শমসের আলম, পিয়ার আলী, অবেদ সরদার, রফিকুজ্জামান টুলু ও রাজু আহমেদ।

 

এ সময় উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সদস্যসচিব আশরাফুল ইসলাম, থানা যুবদলের সদস্যসচিব হারুন অর রশীদ, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা ও সদস্যসচিব আল মামুন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস, মৎস্যজীবী দলের আহ্বায়ক শামিম সরদার, থানা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দীন বিজয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অভয়নগর থানা বিএনপির সদস্য জসিম উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে আবু নঈম মোড়ল বলেন, দেশবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর