1. gangchiltvip@gmail.com : admin :
বিদ্যুৎস্পৃষ্টে সাতক্ষীরায় একই সঙ্গে দুই যুবকের মৃত্যু, শোকাহত দুই গ্রামবাসী - Gangchil TV %
June 21, 2026, 9:04 pm

বিদ্যুৎস্পৃষ্টে সাতক্ষীরায় একই সঙ্গে দুই যুবকের মৃত্যু, শোকাহত দুই গ্রামবাসী

সাতক্ষীরা সীমান্ত প্রতিনিধি ঃ হাফিজুর রহমান (মানিক)
  • আপডেটের সময়: Saturday, January 31, 2026
  • 430 সময় দেখুন

বিদ্যুৎস্পৃষ্টে সাতক্ষীরায় একই সঙ্গে দুই যুবকের মৃত্যু, শোকাহত দুই গ্রামবাসী


সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সঙ্গে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলাম (খোকা)-এর পুত্র মোঃ সবুজ হোসেন এবং পার্শ্ববর্তী তেঁতুলতলা গ্রামের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রজব আলী সরদারের পুত্র মনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে একই সময়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।
একই সঙ্গে দুই যুবকের প্রাণহানির খবরে শিয়ালডাঙ্গা ও তেঁতুলতলা—দুই গ্রামেই নেমে আসে গভীর শোকের ছায়া। গ্রামজুড়ে শোনা যায় কান্না ও আহাজারির শব্দ। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর