1. gangchiltvip@gmail.com : admin :
ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা - Gangchil TV
February 18, 2026, 12:09 am

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, February 17, 2026
  • 181 সময় দেখুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেওয়ার পর লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

এর আগে ইউসুফ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘যদি ভুলবশত কারও সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।’

 

ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পারিবারিক হতাশা থেকে সোমবার রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত একটি ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ বিষয়ে পারিবারিক সালিশ বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, ‘কয়েক দিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। গত রাতে তিনি একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করেন।’হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর