যশোরের ঐতিহ্যবাহী বিডি হলে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা শাখা কতৃক আয়োজিত সাথী সম্মেলন।
অনুষ্ঠানে এম এম আশিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, “আল্লাহর সামনে রাতে জায়নামাজে দাঁড়ান, আপনার যত চাওয়া-পাওয়া আছে আল্লাহর কাছেই চান। আল্লাহই সব ক্ষমতার উৎস।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। যশোর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফকরুল ইসলাম।
যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইবরাহীম শামীম। যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাঈল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে যশোর জেলার সাবেক সভাপতিবৃন্দ ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশিত হয় তরঙ্গ শিল্পীগোষ্ঠী ও প্রতিফলন শিল্পীগোষ্ঠীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পুরো হলজুড়ে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী এডভোকেট রোকোনুজ্জামান।
বিডি হল কানায় কানায় পূর্ণ হয়ে যায় শিবিরের নিবেদিতপ্রাণ সাথীদের উপস্থিতিতে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান দুপুর ১টা পর্যন্ত চলে, পুরো সময় জুড়ে যা ছিল অনুপ্রেরণা, ঐক্য ও ইসলামী চেতনায় ভরপুর।