1. gangchiltvip@gmail.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ শিক্ষার্থীকে কোরআন উপহার: ছাত্রশিবিরের অনন্য উদ্যোগ - Gangchil TV
June 22, 2026, 2:03 am

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ শিক্ষার্থীকে কোরআন উপহার: ছাত্রশিবিরের অনন্য উদ্যোগ

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেটের সময়: Saturday, November 1, 2025
  • 689 সময় দেখুন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এক অনন্য দৃশ্য—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচি ছিল সংগঠনের কেন্দ্রীয় উদ্যোগেরই অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ, অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত, কলেজ শাখার সেক্রেটারি কাজী খাইরুল ইসলাম মিয়াদসহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “কোরআনের আলোই মানবতার প্রকৃত দিশা দেখাতে পারে। নৈতিকতা, ন্যায় ও সত্যের পথে সমাজকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।

কোরআন হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে আনন্দের ঝিলিক—তারা জানান, এই উপহার তাদের জীবনে এক নতুন অনুপ্রেরণা। অনেকে অঙ্গীকার করেন, কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে তা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর