অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে যশোর -৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এর গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিপাশা ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই সংবর্ধনা দেওয়া হয়।
সিদ্ধিপাশা ইউনিয়ন শাখা জামায়াতে আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেনে, সেক্রেটারি ও সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এস এম মহিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এম এম আশিকুজ্জামানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর শাখার নেতৃবৃন্দ।
গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল চন্দ্রপুর বাঁশেরহাট এলাকায় নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।