1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
খুলনার ডুমুরিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোর, পরিবারে উৎকণ্ঠা - Gangchil TV
August 6, 2026, 7:59 am

খুলনার ডুমুরিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোর, পরিবারে উৎকণ্ঠা

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, March 29, 2026
  • 372 সময় দেখুন

খুলনার ডুমুরিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোর, পরিবারে উৎকণ্ঠা

 

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা গ্রাম থেকে দুই কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ কিশোররা হলেন ইউসুফ হাওলাদার (১৪) ও আবিদ মোল্লা (১৬)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।

 

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) বিকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইউসুফ ও আবিদ। কিন্তু এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

 

নিখোঁজ ইউসুফ হাওলাদারের পিতা মো. সাইফুল ইসলাম হাওলাদার এবং আবিদ মোল্লার পিতা মো. আসলাম মোল্লা জানান, ছেলেদের নিখোঁজের ঘটনায় পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

 

কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত দুই কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে—

 

📞 01307432562

📞 01713918982

📞 01977394149

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর