1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
জ্বালানি তেল সংকট: বাঘারপাড়ার আবদুল বারী ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় - Gangchil TV
August 6, 2026, 7:58 am

জ্বালানি তেল সংকট: বাঘারপাড়ার আবদুল বারী ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, March 25, 2026
  • 377 সময় দেখুন

 

 

হৃদয় হাসান

বাঘারপাড়া, যশোর

 

যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকায় অবস্থিত আবদুল বারী ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল নিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জ্বালানি তেলের সংকটের মধ্যেই এই পাম্পে তেল পাওয়া যাচ্ছে—এ খবরে কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের পর সন্ধ্যার আগমুহূর্ত থেকে ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেল চালক এবং বিশেষ করে কৃষকদের ভিড় বাড়তে থাকে। অনেকেই চাহিদা অনুযায়ী তেল না পেলেও চলার মতো পরিমাণ তেল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

 

চালকেরা জানান, অন্যান্য পাম্পে তেল না থাকায় এখানে তেল পাওয়ায় তারা স্বস্তি পাচ্ছেন। যদিও পরিমাণে সীমাবদ্ধতা রয়েছে, তবুও অন্তত প্রয়োজনীয় যাতায়াত চালু রাখা সম্ভব হচ্ছে।

 

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, তারা কাউকেই পুরোপুরি ফেরত দিচ্ছেন না। কৃষকদের সেচপাম্পের জন্য প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া না গেলেও হাজার টাকার ডিজেল দেওয়া হচ্ছে । দূরপাল্লার বাস ও ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লিটার পর্যন্ত এবং মোটরসাইকেল চালকদের জন্য ৩০০ টাকার পেট্রোল সরবরাহ করা হচ্ছে। তবে অকটেনের মজুত না থাকায় তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

 

জ্বালানি সংকটের এই সময়ে সীমিত সরবরাহের মধ্যেও এলাকাবাসীর প্রয়োজন মেটাতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর