1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার - Gangchil TV
September 22, 2026, 6:05 pm

বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

Reporter name :
  • আপডেটের সময়: Monday, April 20, 2026
  • 354 সময় দেখুন

 

 

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২০ এপ্রিল ২০২৬) আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উত্থারিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে মো. আব্দুল হামিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. আব্দুল হামিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর (পশ্চিম পাড়া), ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর