1. gangchiltvip@gmail.com : admin :
যশোরে মাদকের অভিশাপে বাগদাহ গ্রামের মেয়েদের বিয়ে বন্ধ, মানববন্ধনে কঠোর হুঁশিয়ারি - Gangchil TV
June 22, 2026, 5:57 am

যশোরে মাদকের অভিশাপে বাগদাহ গ্রামের মেয়েদের বিয়ে বন্ধ, মানববন্ধনে কঠোর হুঁশিয়ারি

Reporter name :
  • আপডেটের সময়: Friday, February 27, 2026
  • 217 সময় দেখুন

 

স্টাফ রিপোর্টার, যশোর

 

যশোরের অভয়নগর উপজেলার একটি গ্রামে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে মেয়েদের বিয়ে আটকে যাচ্ছে—এমন অভিযোগ তুলেছে এলাকাবাসী। অধিকাংশ বাড়ীতে মাদক বিক্রি হওয়ায় মাদকের গ্রাম হিসেবে পরিচিতিতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। এ কারনে ওই গ্রামে বিয়ে করতে যায় না কোন যুবক । আলোচিত সেই গ্রামের নাম

বাগদাহ। দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির জন্য কুখ্যাত বলে স্থানীয়দের দাবি। গ্রামের প্রায় প্রতিটি পাড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি হয় বলে অভিযোগ এলাকাবাসীর। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চলছে মাদক ব্যবসা। মাদকের ভয়াবহতায় এ গ্রামে বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদের।

 

 

এ পরিস্থিতিতে শুক্রবার সকালে গ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার, জামিনে মুক্তি রোধ এবং কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, “মাদকমুক্ত না হলে গ্রামের সামাজিক ও পারিবারিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে।”

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, অভয়নগর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, জামায়াতের ইউনিয়ন সভাপতি রজব আলী ফারাজী, শিক্ষক দাউদ আলী মোল্লা, শিক্ষক সাইফ উদ্দিন শেখ, প্রফেসর নুরুজ্জামান, ইউপি সদস্য ফারুক হোসেন, জহুরুল হোসেন মোল্লা, মো. সবুজ গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর