1. gangchiltvip@gmail.com : admin :
শেখ মুজিবের ক/ব/র জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী - Gangchil TV
June 22, 2026, 2:09 am

শেখ মুজিবের ক/ব/র জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, January 22, 2026
  • 492 সময় দেখুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান। প্রতীক বরাদ্দের পর প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রচার শুরু করেন গোপালগঞ্জ-৩ আসনের এই প্রার্থী।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান। প্রতীক বরাদ্দের পর প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রচার শুরু করেন গোপালগঞ্জ-৩ আসনের এই প্রার্থী।

 

এর আগে প্রথমে সকাল সাড়ে ১০টায় গওহরডাঙ্গা মাদ্রাসায় আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান। পরে বেলা ১১টায় শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর সমাধির ৩ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন হাবিবুর রহমান।

 

এই প্রার্থীর অভিযোগ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ফোনে কথা বলে ভেতরে যাওয়ার অনুমতি চাইলে সে প্রচেষ্টা ব্যর্থ হয় তাঁর। পরে গেটের বাইরে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া প্রার্থনা করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় নিজের পক্ষে ভোট চেয়ে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

 

 

প্রচারণার সময় স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান বলেন, ‘আমার নির্বাচনী এলাকা, টুঙ্গিপাড়া-কোটালীপাড়া, দুজন মহামানবের জন্মস্থান। তারা এই মাটিতেই শুয়ে আছেন। তাদের কবর জিয়ারত করার মাধ্যমে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি।’তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জ-০৩ আসনে সকল ধরনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমি দাঁড়াতে এসেছি। যদি আমি নির্বাচিত হতে পারি, তবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এলাকার দরিদ্র, খেটে খাওয়া মানুষের জন্য আমি সংসদে সোচ্চার হয়ে তাদের অধিকারের পক্ষে কথা বলব।’

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আরও ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তাঁদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত ৭২ জনকে বহিষ্কার করল দলটি।

 

  1. এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের আসনে প্রার্থী হওয়ায় বুধবার রাতে ৫৯ জনকে বহিষ্কার করে বিএনপি। এই তালিকায় রয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব। এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত ৭২ জনকে বহিষ্কার করল দলটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর