সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আতাহার রহমান গত ২৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ গোদাঘাটা গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর–দেবহাটা আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
এস এম. আবুল কালাম আজাদ, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস, জামায়াত নেতা মাওলানা মোশারফ হোসেন, মাওলানা শাহাদাত হোসেন মাওলানা তরিকুল ইসলাম হাফেজ মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকা এবং আশপাশের অঞ্চল থেকে আগত অসংখ্য মুসল্লি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুম আতাহার রহমানকে গোদাঘাটা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত সবাই