1. gangchiltvip@gmail.com : admin :
সাতক্ষীরার শ্যামনগরে ঝড়-বৃষ্টির আতঙ্কে উপকূলবাসী - Gangchil TV
May 3, 2026, 12:34 pm

সাতক্ষীরার শ্যামনগরে ঝড়-বৃষ্টির আতঙ্কে উপকূলবাসী

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, May 2, 2026
  • 34 সময় দেখুন

 

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: খায়রুল ইসলাম

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকা, দমকা হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে এসেছে ব্যাপক দুর্ভোগ।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষ জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন। অনেকেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগাম সতর্কতা হিসেবে নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছেন।

 

এদিকে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতেও বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় বনজীবী ও জেলেরা নদী ও বনে যাতায়াত থেকে বিরত থাকছেন। এতে করে তাদের দৈনন্দিন জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

উপকূলবাসীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বৈরী আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার চেষ্টা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর