1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
সেরা সংগঠকের সম্মাননা পেলেন সাতক্ষীরার ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ ইকবাল হোসেন - Gangchil TV
September 26, 2026, 11:01 pm

সেরা সংগঠকের সম্মাননা পেলেন সাতক্ষীরার ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ ইকবাল হোসেন

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, September 26, 2026
  • 7 সময় দেখুন

সাতক্ষীরা প্রতিনিধি: ক্রীড়া ধারাভাষ্য ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সেরা সংগঠক’ সম্মাননা স্মারক পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ ইকবাল হোসেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইংলিশ ক্রীড়া ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার কামরুজ্জামান, শামসুল ইসলাম, জাতীয় ধারাভাষ্যকার ইসমাঈল হোসেন মিলন, বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদুল দেওয়ান, আমানুল্লাহ আমান, ধারাভাষ্যকার অপু দেওয়ানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

মোঃ ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে ক্রীড়া ধারাভাষ্যের পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও সক্রিয়ভাবে কাজ করে আসছেন। স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের প্রসার, তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং বিভিন্ন ক্রীড়া আয়োজনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়া ধারাভাষ্যের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মোঃ ইকবাল হোসেনকে ‘সেরা সংগঠক’ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সম্মাননা গ্রহণের পর মোঃ ইকবাল হোসেন আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার। ভবিষ্যতেও ক্রীড়া ও ধারাভাষ্য অঙ্গনের উন্নয়নে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

তাঁর এই অর্জনে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর