1. gangchiltvip@gmail.com : admin :
স্পীড ব্রেকারের দাবিতে উত্তাল দাতপুর বাজার - Gangchil TV
June 22, 2026, 5:49 am

স্পীড ব্রেকারের দাবিতে উত্তাল দাতপুর বাজার

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, February 3, 2026
  • 288 সময় দেখুন

 

 

যশোর–নড়াইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, ইউএনওর হস্তক্ষেপে স্বাভাবিক যান চলাচল

 

 

 

হৃদয় হাসান ,বাঘারপাড়া (যশোর):

 

পদ্মা সেতু চালুর পর যশোর–নড়াইল মহাসড়ক দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। অতিরিক্ত যানবাহন ও বেপরোয়া গতির কারণে এই সড়কে প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় যশোরের বাঘারপাড়া উপজেলার দাতপুর বাজার এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ।

 

 

দাতপুর বাজার সংলগ্ন এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মন্দির থাকায় শিক্ষার্থী, পূজারী ও স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

গত দুই দিন আগে এই স্থানে শ্যামল দত্ত নামের এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ আবার একই স্থানে এক বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, সম্প্রতি এই এলাকায় সড়ক দুর্ঘটনায় মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন।

 

 

একটির পর একটি দুর্ঘটনায় নিহত ও আহতের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। একপর্যায়ে তারা যশোর–নড়াইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করলে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

খবর পেয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। পরে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

স্থানীয়দের দাবি, দ্রুত দাতপুর বাজার এলাকায় স্পিড ব্রেকার নির্মাণসহ কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর