1. gangchiltvip@gmail.com : admin :
৬ বিএনপি সমর্থককে কুপিয়ে জখম করলো ছাত্রলীগের কর্মীরা, আটক ২ - Gangchil TV
June 22, 2026, 7:42 am

৬ বিএনপি সমর্থককে কুপিয়ে জখম করলো ছাত্রলীগের কর্মীরা, আটক ২

Reporter name :
  • আপডেটের সময়: Friday, March 27, 2026
  • 260 সময় দেখুন

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে নিয়ে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

এই ঘটনায় আহতরা হলেন- ওই এলাকার মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২), মহাসিন সরদার (২৯)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় ছাত্রলীগ নেতা শাওন চৌধুরী এবং বিএনপি সমর্থক মালেক খানের গ্রুপের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শাওন ও তার অনুসারীরা এলাকাছাড়া ছিলেন। সম্প্রতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা বাড়িতে ফেরেন।

 

অভিযোগ উঠেছে, বিরোধ মীমাংসার কথা বলে শুক্রবার সকালে প্রতিপক্ষ মালেক খান ও তার লোকজনকে নিজের বাড়িতে ডাকেন শাওন চৌধুরী। মালেক খান অনুসারীদের নিয়ে সেখানে পৌঁছামাত্রই শাওন ও রিফাতসহ বেশ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

 

এদিকে হামলার খবর চারদিকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত শাওনের বাড়িতে অগ্নিসংযোগ ও রিফাতের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

 

বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর