1. gangchiltvip@gmail.com : admin :
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত - Gangchil TV
November 24, 2026, 3:29 pm

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, November 24, 2026
  • 12 সময় দেখুন

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের আর রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আগুন সন্ত্রাস আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের অংশ। আর এসব কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছে ভারত।

 

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করে এনসিপি। তার আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তিনি এসব কথা বলেন।

 

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পাঁচই আগস্ট আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হয়েছে। এখন দেশের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি গণভোটের রায়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি।

 

এদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ভারত।

 

/এমএন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর