দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলাধীন সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পরিষদের মিলনায়তনে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর কুমার সাহা, সাধারণ সম্পাদক শঙ্কর সিংহ প্রমুখ