1. gangchiltvip@gmail.com : admin :
যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪ - Gangchil TV
July 19, 2026, 11:34 am

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, June 3, 2026
  • 197 সময় দেখুন

 

 

  যশোর প্রতিনিধি, 

 

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

 

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বেনাপোল বাজারে পৌঁছালে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালানো হয়। এতে ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নবসহ চারজন আহত হন।

 

তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে দলটি।

 

হামলার পর আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

 

এ ঘটনায় কারা জড়িত ছিল এবং কী কারণে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর