1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাংসদ গোলাম রসুল - Gangchil TV
February 24, 2026, 10:54 pm

অভয়নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাংসদ গোলাম রসুল

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, February 24, 2026
  • 16 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) সংবাদদাতা :

উন্নয়নের ধারা গতিশীল রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. গোলাম রছুল। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যকালে তিনি বলেন, শিল্প, বাণিজ্য ও বন্দরনগরী হিসেবে পরিচিত অভয়নগর উপজেলা বর্তমানে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। তাই স্থানীয় ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সাংসদ গোলাম রসুল। তিনি বলেন, দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে সরকার ও বিরোধীদলসহ সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু-র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরকার ও কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর