1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
আবাদের হাট বাজারে দাঁড়িপাল্লার পক্ষে লিফলেট বিতরণ ও মিছিল - Gangchil TV
August 7, 2026, 4:13 am

আবাদের হাট বাজারে দাঁড়িপাল্লার পক্ষে লিফলেট বিতরণ ও মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন
  • আপডেটের সময়: Sunday, January 25, 2026
  • 475 সময় দেখুন

আবাদের হাট বাজারে দাঁড়িপাল্লার পক্ষে লিফলেট বিতরণ ও মিছিল


সাতক্ষীরা সদর ও দেবহাটা দুই আসনে দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী মহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে শিবপুর ইউনিয়নের আবাদের হাট বাজারে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি আবাদের হাট বাজারের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় বাজারে আগত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, সাবেক ছাত্রশিবির নেতা আবু জাফর, মেহেদী হাসান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল গফফারসহ স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ আবাদের হাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে মহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর