1. gangchiltvip@gmail.com : admin :
গাঙচিল টিভি’র পঞ্চগড় জেলা সংবাদাতা আঁখিকে হত্যার হুমকি, থানায় লিখিত অভিযোগ - Gangchil TV
April 11, 2026, 8:10 pm

গাঙচিল টিভি’র পঞ্চগড় জেলা সংবাদাতা আঁখিকে হত্যার হুমকি, থানায় লিখিত অভিযোগ

Reporter name :
  • আপডেটের সময়: Monday, February 23, 2026
  • 363 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্ট:

গাঙচিল টিভি’র পঞ্চগড় জেলা সংবাদাতা মোছাঃ আছমা আক্তার আঁখিকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে অবৈধ পাথর ও বালু উত্তোলন সিন্ডিকেটের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের নিকটবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, অপু নামের এক ব্যক্তি প্রায় এক বছর ধরে সিন্ডিকেটের মাধ্যমে সমতল ভূমির প্রায় ৩০ ফুট গভীর থেকে বিপুল পরিমাণ পাথর ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উত্তোলিত পাথর ও বালু ট্রাকে করে নিয়মিত পরিবহন করা হচ্ছে। বিষয়টি অনুসন্ধান করতে গেলে অভিযুক্ত অপু সাংবাদিক আসমা আক্তার আঁখির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের চাঁদাবাজ বলেও আখ্যায়িত করা হয়।

 

স্থানীয়ভাবে আরও জানা যায়, অপু নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

 

ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসমা আক্তার আঁখি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১১৮৩) করেন। তিনি জানান, গাঙচিল টিভিতে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন পর্ব–১ এর ধারাবাহিকতায় পর্ব–২ এর তথ্য সংগ্রহ করতে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন।

 

এদিকে হত্যার হুমকির বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর অফিসিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবহিত করা হয়েছে। অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর