1. gangchiltvip@gmail.com : admin :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোর–৪ আসনে দেয়াল ঘড়ি প্রতীকে মাঠে আলহাজ্ব মাওলানা মোঃ আশেক এলাহি - Gangchil TV
June 21, 2026, 10:50 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোর–৪ আসনে দেয়াল ঘড়ি প্রতীকে মাঠে আলহাজ্ব মাওলানা মোঃ আশেক এলাহি

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, January 14, 2026
  • 601 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের অভয়নগর, বসুন্দিয়া ও বাঘারপাড়া উপজেলা নিয়ে গঠিত যশোর–৪ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব মাওলানা মোঃ আশেক এলাহি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি নির্বাচন কমিশনের আচরণবিধির বাইরে গিয়ে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নির্বাচনী পর্যালোচনায় এখন পর্যন্ত তাকে বৈধ প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তিনি দেয়াল ঘড়ি প্রতীকেই নির্বাচনী লড়াইয়ে থাকছেন।

আরও জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকার প্রতি সম্মান জানিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। যশোর–৪ আসনের বাঘারপাড়া, বসুন্দিয়া ও অভয়নগরের সাধারণ মানুষের পাশে থেকে একটি নতুন বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর