1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় মতিয়ার রহমান ফারাজী - Gangchil TV
June 21, 2026, 10:48 pm

নওয়াপাড়ায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় মতিয়ার রহমান ফারাজী

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, January 29, 2026
  • 279 সময় দেখুন

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) :

 

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি নেতা জননেতা মতিয়ার রহমান ফারাজী নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় বক্তব্য রেখেছেন।

 

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, “জনগণের সমর্থনই আমাদের শক্তি। ইনশাআল্লাহ সবাই মিলে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

 

সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।

 

মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর